23 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আগুন

বিএনএ, বোয়ালখালী: চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়েছে গোয়ালঘরে থাকা তিনটি গরু। পুড়ে গেছে তিন বসতঘর। বুধবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের স্বপন মহাজনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত প্রতিভা মহাজন (৬০) স্বপন মহাজনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জুয়েল ঘোষ জানান, রাত দেড়টার দিকে স্বপন মহাজনের গোয়াল ঘরে আগুন লাগে প্রথমে। এসময় গোয়াল ঘরে আগুন দেখতে পেয়ে স্বপন মহাজন ও তার স্ত্রী গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করে আনেন। এরপর বসতঘরের জিনিসপত্র বের করতে ঘরে যান প্রতিভা মহাজন। তিনি আর ঘরের বাইরে আসতে পারেননি। তিনি ঘরেই দগ্ধ হয়ে মারা যান। আগুনে গরুগুলোর শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। আগুনে স্বপনের গোয়ালঘর, রান্নাঘর, বসতঘর এবং স্বপনের ভাই চন্দনের বসতঘর পুড়ে গেছে।

খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ২টি গাড়ি আগুন নিয়ন্ত্রনে আনে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সাইদুর রহমান। তিনি বলেন, বৈদ্যুতিক শট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে দুই মালিকের তিন বসতঘর পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। এ অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন।

বিএনএ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার