23 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়

ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান, জরিমানা আদায়

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ঢাকা:  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে  তিতাসের ফতুল্লা জোনাল অফিসের আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আকস্মিক একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) অভিযানকালে তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

        অভিযানে ফতুল্লার ভূইগড় এলাকার আনিকা ওয়াশিং প্ল্যান্টের ১টি ৩০০ কেজি বয়লার, ৪টি ড্রায়ার; রাকি স্পেশাল চানাচুর ফ্যাক্টরির বার বার্নার, স্টার বার্নার; এন এস ওয়াশিং প্ল্যান্টের ৪টি ড্রায়ার; সূচি প্রিমিয়াম বেকারীর ৪টি ওভেন, ১টি টানেল ও ১টি স্টার বার্নারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়েছে।

        উপরোক্ত ৪ টি স্পটে মোট ৬ হাজার ৪৪৫  ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে