28 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মামলা বাণিজ্যের সিন্ডিকেট, সতর্ক করলেন সিএমপি কমিশনার

মামলা বাণিজ্যের সিন্ডিকেট, সতর্ক করলেন সিএমপি কমিশনার

চট্টগ্রামে কিশোরী অপহরণে যুবক গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম: গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর একটি সিন্ডিকেট চট্টগ্রামে মামলা থেকে অব্যাহতি এবং আসামি করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়ার কথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিন্ডিকেটের বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সাম্প্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহে সাম্প্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে।

সুতরাং উক্ত মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু