23 C
আবহাওয়া
৪:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায় 

ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায় 

ক্যান্সার আক্রান্ত আয়েশা বাচঁতে চায়

বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের দুই সন্তানের জননী আয়েশা বেগম (৩০) কোলন ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করার আর্থিক সংগতি না থাকায় তিনি চিকিৎসার জন্য সকলের নিকট সাহায্যের চেয়েছেন।  ৩মাস পূর্বে মলদ্বারে ব্যথা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আয়েশা। ওখানে অপারেশনের পর তার কোলন ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের ৬নং ওয়ার্ডের ১৮নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

আয়েশার স্বামী মোঃ হারুন জানান, বর্তমানে সে অসহনীয় ব্যথায় সারাক্ষণ বিছানায় ছটফট করে মৃত্যু যন্ত্রণায় ভূগছেন।

আয়েশার এ চিকিৎসা বাবদ পরিবারের পক্ষ থেকে হাজার হাজার টাকা ইতিমধ্যে খরচ করেও সফল হয়নি । ক্যামো থেরাপি ৮টি ও রেডিওথেরাপি ১০টিসহ পূর্ণ চিকিৎসার জন্য আরও  ২/৩ লাখ টাকা প্রয়োজন। তার স্বামী একজন দিনমজুর। কিন্তু এ টাকার কোন সংস্থান না থাকায় বর্তমানে চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে।তাই তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানাঃ বিকাশ নম্বর ০১৮৬৬০২৯০৮৩,

বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!