28 C
আবহাওয়া
৪:০৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হলেন— নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লহ্মীবরদী এলাকার মৃত ফাজিল উদ্দিনের ছেলে জহিরুল হক ভূঁইয়া (৭০)।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন জহিরুল হক। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এক পর্যায়ে শুক্রবার সকাল ৬টার দিকে জহিরুলের মৃত্যু হয়। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪২৭৭/এ। তার বিরুদ্ধে দায়রা মামলা নম্বর ৪৫৯/০৩, আড়াইহাজার থানার মামলা নম্বর ০৬(৩)০২ এবং ধারা ছিল ৩০২/৩৪। ওই মামলায় তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত