23 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দিতে বাধা  

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দিতে বাধা  


বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা। নির্বাচনে অংশগ্রহণ করা এক পক্ষ ভোট দিতে চাইলে অপরপক্ষ ভোট দিতে বাধাঁর সৃষ্টি করে।

সরেজমিনে দেখা যায়, এইবারের নির্বাচনে অংশ নিয়েছে (বিএনপি– জামাত সমর্থিত) সাদা দল। অন্যদিকে (বঙ্গবন্ধুর চেতনায় বিশ্বাসী) নীল দলের দুইটি অংশ। নীল দলের একাংশ  অংশটি নির্বাচনে অংশ নিয়েছে। অন্যদিকে নীল দলের আরেকাংশ প্রথম থেকেই নির্বাচন কমিশন গঠন, নির্বাচন গঠনতন্ত্রবিরোধী ও নির্বাচনের দিন তারিখ নিয়ে বিরোধিতা করে আসছিলেন। তাঁদের দাবি, নির্বাচন কোথায় অনুষ্ঠিত হবে সে–সম্পর্কে কিছুই জানে না।

নীল দলের আরেকাংশের নেতাদের দাবি, নির্বাচন কমিশন কখন ভোট কেন্দ্র পরিবর্তন করেছে আমরা জানি না। নির্বাচন পূর্বে যেমন শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হতো, এবারও হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, শিক্ষক লাউঞ্জে নির্বাচন করার জন্য আমরা প্রশাসন বরাবর অনুমতি চেয়েছি। প্রশাসন আমাদের বলেন, আপনারা শিক্ষক লাউঞ্জ ছাড়া যেকোন জায়গায় নির্বাচন করতে পারেন। এখন আমাদের নীল দলের দুইটি অংশ চিঠি দিয়েছে। আমরা এবিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।

নীল দলের একাংশের কার্যকরী সদস্য পদপ্রার্থী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন,  আমরা সকাল থেকে ভোট দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু প্রক্টরের নেতৃত্বে এখানে একটা গ্রুপ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এখানে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চাই।

উল্লেখ্য, ভোট গ্রহণ সকাল ৯টক থেকে ১টা পর্যন্ত শুরু হওয়ার কথা থাকলেও বাকবিতণ্ডার কারণে একটি ভোটও নিতে পারেননি কমিশন। একপক্ষ ভোটের জন্য দাঁড়িয়ে থাকলেও অপরপক্ষটি দরজা অবরোধ করে রেখেছে৷

বিএনএনিউজ/হাবিবুর রহমান /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা