28 C
আবহাওয়া
৩:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ্

নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ্


বিএনএ, বরগুনা : নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ্। শনিবার (১ নভেম্বর) বরগুনা জেলায় এনসিপির দলীয় কার্যাক্রম গতিশীল করার লক্ষে আয়োজিত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ্ বলেন, নির্বাচন কমিশনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত দেখেছি। নির্বাচন কমিশনের মার্কা সংযুক্তিকরণ বা না করার বিষয়টি গোঁয়ার্তুমি, গোঁরামি, এবং মধ্যযুগীয় ভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এসময় এই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসন্ন সংসদ নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে স্বেচ্ছাচারী ভাবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তালবাহানা করেছে বলেও অভিযোগ করে তিনি বলেন, এনসিপিকে শাপলা প্রতিক না দিলে তার ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশনকে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু