29 C
আবহাওয়া
৮:০৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

কক্সবাজারে মিনিবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


বিএনএ,কক্সবাজার: টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন  । শুক্রবার (৩১ অক্টোবর) রাতে টেকনাফ-কক্সবাজার হাইওয়ের হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার নাগুমিয়ার ছেলে মোটরসাইকেল চালক জাকির হোসাইন জেকি এবং লেদা লামারপাড়ার নাজুর ছেলে মিনিবাসের হেল্পার নুরুল ইসলাম মুন্না।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মিনিবাসটি টেকনাফ থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি টমটম পড়ে যায়। তখন মোটরসাইকেল চালক প্রাণ বাঁচাতে ডানদিক দিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই জেকি ও মুন্না নিহত হন।

নয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোহাম্মদ নুরুল আবচার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করেছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ