24 C
আবহাওয়া
১:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফটিকছড়িতে সুপারির জন্য গর্তে নেমে প্রাণ গেল দুই সহোদরের

ফটিকছড়িতে সুপারির জন্য গর্তে নেমে প্রাণ গেল দুই সহোদরের

ফটিকছড়িতে সুপারির জন্য গর্তে নেমে প্রাণ গেল দুই সহোদরের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে গর্ত থেকে সুপারি নিতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পাইন্দং ইউনিয়নের হাজী গুন্নুমিয়া সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- গুন্নুমিয়া সওদাগর বাড়ির সালেহ আহমদের দুই ছেলে শহিদুল্লাহ (৩৮) ও সফি (৪০)। আহতরা হলেন- তৌহিদ, সাফি ও মো. ফারুক।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহিন উদ্দিন।

তিনি বলেন, গর্ত থেকে সুপারি আনতে গিয়ে দুইভাইসহ ৫ জন আহত হন। এদের মধ্যে দুইভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাকি তিনজন অন্য হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে