28 C
আবহাওয়া
৪:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে বিএনপি জামায়াতের ১২২ নেতা কর্মীর বিরুদ্ধে ৭ মামলা

কক্সবাজারে বিএনপি জামায়াতের ১২২ নেতা কর্মীর বিরুদ্ধে ৭ মামলা


বিএনএ, কক্সবাজার : বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার দায়ে কক্সবাজারের দুইটি থানায় আর ও ২টি মামলা দায়ের করেছে পুলিশ। এই ২ টি মামলার আসামি ৪৬ জন। এ নিয়ে জেলায় দুই দিনে ৬ টি থানায় ৭ টি মামলা দায়ের করল পুলিশ। এই ৭ টি মামলায় আসামী ১২২ জন।

সর্বশেষ মঙ্গলবার নতুন ২ টি মামলা হয়েছে উখিয়া ও টেকনাফ থানায়। উখিয়া থানায় দায়ের করা মামলার বাদি উপ পরিদর্শক আবদুল ওয়াহেদ। এই মামলায় এজাহার নামীয় আসামি ৩৫ জন। কোটবাজার এলাকায় নাশকতার চেষ্টার ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। এছাড়া টেকনাফ থানার উপ-পরিদর্শক মিল্টন মন্ডল বাদি হয়ে দায়ের করা মামলায় ২১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। টেকনাফের হ্নীলা  ইউনিয়নের মিনাবাজার এলাকায় নাশকতার চেষ্টা, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের দায়ে এই মামলা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার পুলিশ বাদি হয়ে কক্সবাজারের ৪ টি থানায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর মধ্যে কক্সবাজার সদর থানায় ২ টি, রামু, মহেশখালী ও ঈদগাঁও থানায় ১ টি করে ৩ টি মামলা হয়েছে।

রামু থানায় দায়ের করার মামলার বাদি উপ-পরিদর্শক মুহাম্মদ ইয়াছিন। যেখানে এজাহারনামীয় আসামি করা হয়েছে ৮ জনকে।

কক্সবাজার সদর থানায় দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি বাদি উপ-পরিদর্শক ওবাইদুল হক। যে মামলাটিতে এজাহারভূক্ত আসামির নাম রয়েছে ১৯ জন।

কক্সবাজার সদর থানার অপর মামলাটির বাদি উপ-পরিদর্শক মিঠুন সিংহ। যে মামলায় এজাহারে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ রয়েছে।সর্বশেষ উখিয়া থানায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়েছে উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, ছাত্রদলনেতা আরফাত চৌধুরী, বেলাল উদ্দীন, জানে আলম,ছালামত উল্লাহ,দিদারুল আলম,মোঃ রিদোয়ান,হেলাল উদ্দীন,রিদোয়ানুলহক বাপ্পী,সাজেদুল ইসলাম লিটন, জহুর আহমদ চৌধুরী, রফিক উল্লাহ,রিদোয়ান সিদ্দিকী, সাইফুল্লাহ সিকদার,এড,শাহ আমিন,রুহুল আমিন রুবেল,মোঃ ইউনুস, আবুল হোসেন, শামসুল আলম, মোঃ ইয়াছিন, জসিমউদদীন, আতাউর রহমান, মোঃ আলম,আবদুস ছালাম,আলী হোসেন সুমন,দলিলুর রহমান শাহীন ও আমিনুল হক। এর মধ্যে হেলাল উদ্দীন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু