23 C
আবহাওয়া
৮:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ছাত্রশিবিরের ঢাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বুধবার

ছাত্রশিবিরের ঢাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বুধবার

ছাত্রশিবিরের ঢাবি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ বুধবার

বিএনএ, ঢাকা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। মঙ্গলবার (১ অক্টোবর) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এম ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল আমাদের কমিটি প্রকাশ করা হবে। এটি অনলাইনে ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আমাদের কমিটি প্রস্তুত করার কিছু নেই। যে কমিটি আছে, তা প্রকাশ করা হবে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম আত্মপ্রকাশ করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার দা সূর্যসেন হলের শিক্ষার্থী।

২২ সেপ্টেম্বর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন। তিনি সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলে থাকতেন।

এ বিষয়ে সাদিক কায়েম বলেন, সাংগঠনিক সিদ্ধান্তেই আমরা আত্মপ্রকাশ করছি। আমরা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে চাইনি। আমাদের এতদিন বাধ্য করা হয়েছিল। আমাদের পুরো কমিটি শিগগিরই প্রকাশ করা হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী