24 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোরকা পড়ে পালানোর সময় ধরা খেল সন্ত্রাসী

বোরকা পড়ে পালানোর সময় ধরা খেল সন্ত্রাসী

বোরকা পড়ে পালানোর সময় ধরা খেল সন্ত্রাসী

বিএনএ নোয়াখালী: বোরকা পরে পালানোর সময় দু’টি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ  এক সনত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম হলো,বেগমগঞ্জে সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল (২৮)। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর হাসান আলী মিঝি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে আলাইয়ারপুর হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালায় বেগমগঞ্জ থানা পুলিশ। সে সময় জুয়েল বোরকা পরে অস্ত্রসহ পালিয়ে যেতে চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করেছে পুলিশ। জুয়েলের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।  গোয়েন্দা তৎপরতায় সন্ত্রাসীদের যাবতীয় তথ্য পুলিশের কাছে সংগ্রহ করা আছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে