28 C
আবহাওয়া
৫:৩২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ছয়দিন ধরে নিখোঁজ দুই ট্রলারসহ ৩২ জেলে

বঙ্গোপসাগরে ছয়দিন ধরে নিখোঁজ দুই ট্রলারসহ ৩২ জেলে

বঙ্গোপসাগরে ছয়দিন ধরে নিখোঁজ দুই ট্রলারসহ ৩২ জেলে

বিএনএ বরগুনা: বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার দুইটি ট্রলারের ৩২ জন জেলে ফিরে আসেনি। ছয়দিন ধরে সাগরে নিখোঁজ রয়েছেন তারা।

জানা গেছে, এফবি আব্দুল্লাহ নামের ট্রলারটি গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এবং ২৪ সেপ্টেম্বর এফবি মায়ের দোয়া ট্রলারটি মাছ শিকারের জন্য মৎস্য অবতরণ কেদ্র থেকে বঙ্গোপসাগরে যায়। এরপর ট্রলার দুইটির মাঝির সঙ্গে যোগাযোগ করতে পারেননি মালিকরা।

শুক্রবার (১ অক্টোবর) সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। তিনি জানান, ট্রলার দুইটি উদ্ধারে তিনটি ট্রলার সাগরে পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত জেলে ও ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন-এফবি মায়ের দোয়া ট্রলারের পাথরঘাটা উপজেলার মঠেরখাল এলাকার নুর মোহাম্মাদ মিস্ত্রির ছেলে শাহ জাহান, ছাত্তার মোল্লার ছেলে আব্দুর রশিদ, খালেক মিস্ত্রির ছেলে মাসুদ, আব্দুল কুদ্দুসের ছেলে আমির হাসান, আব্দুর রহমানের ছেলে মিরাজ, নুরু মিয়ার ছেলে ছগির, তাফালবাড়ি এলাকার খলিল গোলদারের ছেলে ফারুক, আব্দুর রহমানের ছেলে আব্দুস ছাত্তার, আব্দুল লতিফের ছেলে নাসির, জ্ঞানপাড়া এলাকার আব্দুল গনির ছেলে খলিল, কুদ্দুসের ছেলে আবুল কালাম, বড় টেংরা এলাকার আবুল হাশেমের ছেলে ফুল মিয়া।

আর এফবি আব্দুল্লাহ ট্রলারের চারজনের নাম জানা গেছে। তারা হলেন, খোকন মাঝি, হুমায়ুন, শাহজাহান ও রাসেল। অন্য জেলেদের নাম জানা যায়নি।

এ বিষয় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কমান্ডার লুৎফুর রহমান  বলেন, কোস্টগার্ড দক্ষিণ জোন ও পশ্চিম জোনসহ সবাইকে বিষয়টি জানানো হয়েছে। নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু