28 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই : মির্জা ফখরুল

দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই : মির্জা ফখরুল

দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই : মির্জা ফখরুল

বিএনএ নারায়নগঞ্জ: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হলে তার অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে বলেও জানান তিনি।

শুক্রবার (১ অক্টোবর) নারায়ণগঞ্জের আড়াইহাজারের উপজেলার পাচঁরুখী এলাকায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদের প্রয়াত বাবা মোস্তাফিজুর রহমানের কুলখানি হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

সে সময় তিনি আরও বলেন, এই দেশে গণতন্ত্রের লেশমাত্র অবশিষ্ট নেই। বিরোধীদলগুলো তাদের কার্যক্রম পরিচালনা করার কোনো সুযোগ পাচ্ছে না। দেশের সব রাজনৈতিক দল দুর্বিষহ সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

এছাড়া, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে এখনও দলের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান মির্জা ফখরুল।

কুলখানিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতারা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী