27 C
আবহাওয়া
১:০৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

বিএনএ ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশির মধ্যে ছয়জন দেশে ফিরেছেন। কাতারের রাজধানী দোহা থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মঙ্গলবার(৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় ফেরেন তারা।

যারা দেশে ফিরেছেন তারা হলেন- রাজীব বিন ইসলাম, মো. কামরুজ্জামান, মো. নজরুল ইসলাম, ইমরান হোসাইন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ উদ্দিন। তারা আফগানিস্তানের মোবাইল ফোন অপারেটর আফগান ওয়্যারলেসের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার দুপুরে দেশে ফেরার উদ্দেশে কাতারের দোহা থেকে প্রথমে দুবাই যান ৬ বাংলাদেশি। পরে সেখান থেকে তাদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইট রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জানা গেছে, গত ২৬ আগস্ট কাবুল থেকে দেশে ফেরার অপেক্ষায় ছিলেন ১৫ বাংলাদেশি। কিন্তু কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণের পর তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে।

পরে তাদের মধ্যে ১২ জনকে দুই দফায় শনিবার (২৮ আগস্ট) মার্কিন বিমানবাহিনীর সহায়তায় কাতারে নিয়ে যাওয়া হয়। বাকি তিনজন এখনও কাবুলে অবস্থান করছে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ