33 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু

স্বল্প দূরত্বের ট্রেন চলাচল শুরু


বিএনএ, ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে গত ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। দীর্ঘ ১৪ দিন বন্ধের পর আজ থেকে শুরু হয়েছে স্বল্প দূরত্বের রেল চলাচল।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার  এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৭টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ছেড়ে যায়। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করবে।

ঢাকা রেলওয়ের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি স্টেশন ছেড়ে গেছে। এখন স্বল্প দূরত্বের ট্রেন চলাচল করছে। ট্রেন ও যাত্রীদের নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ট্রেনে রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার (৩০ জুলাই) রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে আজ থেকে স্বল্প দূরত্বের ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট