29 C
আবহাওয়া
২:২২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » হা‌নিয়ার র‌ক্তের বদলা নেয়া ইরানের দা‌য়িত্ব-উজমা খামেনেয়ী 

হা‌নিয়ার র‌ক্তের বদলা নেয়া ইরানের দা‌য়িত্ব-উজমা খামেনেয়ী 

harnia

‌বিশ্ব ডেস্ক :ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী  বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার  বদলা নেয়া দায়িত্ব মনে করে ইরান।

 

বুধবার(৩১ জুলাই) ভোরে রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এ কথা বলেন।

 

তিনি বলেন, “অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম ইরা‌নে প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্যদিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে।”

 

ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মত্যাগ ও সংগ্রামী জীবনের প্রশংসা করেন ইরা‌নের সর্বোচ্চ নেতা।

 

তিনি বলেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন।

 

উজমা খামেনেয়ী বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না। তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য জন্য তার রক্তের বদলা নেয়া আমরা দায়িত্ব বলে মনে করি।” সূত্র: পার্সটু‌ডে

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী