24 C
আবহাওয়া
২:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন। সোমবার (১ আগস্ট) সাবেক এই প্রেসিডেন্টের দীর্ঘদিনের সহযোগী নরম্যান লেগাস্পি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।

নরম্যান লেগাস্পি বলেন, ফিদেল রামোস মাকাটি মেডিকেল সেন্টারে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন।

সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোসের (সিনিয়র) শাসনামলে রামোস (৯৪) নিরাপত্তা বাহিনীর উচ্চ-পদে ছিলেন।

পরবর্তীতে তিনি ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতীয় বীরের মর্যাদা পান। তার নেতৃত্বে জাতীয় পুলিশ বাহিনী বিদ্রোহ করে, যার ফলে ১৯৮৬ সালে মার্কোসের সরকারের পতন হয়।

পরবর্তী জীবনে ‘নেভানো চুরুট’ হাতে নিয়ে ছবি তোলার জন্য খ্যাতি অর্জনকারী রামোস ১৯৯২ সালে পিপল পার্টি দলের নেতা কোরাজন আকুইনোকে পরাজিত করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। রামোসের আমকে শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য স্মরণ করা হয়।

তার মৃত্যুতে বিশেষভাবে শোক প্রকাশ করেছেন মার্কোস সিনিয়রের ছেলে ফিলিপিন্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুঃখ প্রকাশ প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতিও দেয়া হয়েছে।

ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘এই দুঃখের দিনে, ফিলিপাইনের মানুষের বিষাদের সঙ্গে আমাদের পরিবার একাত্মতা ঘোষণা করছে। আমরা শুধু একজন ভালো নেতাকেই হারাইনি, বরং পরিবারের একজন সদস্যকেও হারিয়েছি।’

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!