24 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে ভ্যানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০

ভারতে ভ্যানে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১০


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১০ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছেন। রোববার রাতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে ৭০০ কিলোমিটার দূরে কোচবিহার রাজ্যের ধরলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িতে মিউজিক সিস্টেম পাওয়ার জন্য লাগানো ডিজেল জেনারেটরে শর্ট সার্কিটের কারণে ভ্যানটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় গাড়িটির মিউজিক সিস্টেম পাওয়ার ব্যবহারের প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তদন্তে নির্দেশ দেয়া হয়েছে।

দুর্ঘটনায় ১০ তীর্থযাত্রীদের মধ্যে বেশিরভাগই যুবক যারা ঘটনাস্থলেই মারা গেছেন, আর আহতদেরকে জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!