বিএনএ, বিশ্বডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে ইরানের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’ হিসেবে আখ্যায়িত পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ । তিনি বলেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না তেহরান।
বুধবার (১ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে গালিবাফ বলেন, হরমুজ প্রণালী ইরানের জন্য ‘ঈশ্বরপ্রদত্ত এক কৌশলগত সম্পদ’ এবং এটি দেশের ‘সবচেয়ে বড় শক্তির হাতিয়ার’।
তার ভাষায়, এই জলপথে ইরানের সার্বভৌম অধিকার কোনো আলোচনার বিষয় নয় এবং এ অবস্থান থেকে তেহরান কখনোই সরে আসবে না।
সম্প্রতি ইরান, যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জলপথটির নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং সামুদ্রিক চলাচল নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যের মধ্যে তেহরানের সর্বশেষ এই মন্তব্য নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
বিএনএ/ওজি
![]()

