23 C
আবহাওয়া
১০:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নব গঠিত কমিটির অভিষেক

বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নব গঠিত কমিটির অভিষেক


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের (বিইএ) নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১ জুলাই) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নব নির্বাচিত সভাপতি প্রকৌশলী আবু সুফিয়ান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী হুমায়ুন কবির চৌধুরী, কাজী জসিম উদ্দিন, মো.ইমরান, একরামুল হক, জাহাঙ্গীর চৌধুরী, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, পূজন সেন ও দেবাশীষ বড়ুয়া রাজু। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের সদস্যরা।

পরিচিতি পর্ব শেষে নব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইমরান নেওয়াজ ও রবিউল হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন নব কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো.পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মিল্টন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো.জাহেদ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল হক রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.জামশেদ প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের দপ্তর সম্পাদক প্রকৌশলী বাবর মুনাফ। প্রতিক্রিয়া ব্যক্ত করেন মো.রিয়াদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। এই সংগঠন মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাবে।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচএম/ এইচএইচ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার