30 C
আবহাওয়া
১:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৬৪ কোটি ১৬ লাখ টাকা

কুবিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেট ৬৪ কোটি ১৬ লাখ টাকা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। যার পরিমাণ ৬৪ কোটি ১৬ লাখ টাকা। এবারের বাজেটে গবেষণা খাতে প্রায় ৭৯ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। বাজেটের ৫৯ শতাংশ ব্যয় করা হবে বেতন ও ভাতাদি বাবদ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈনের সভাপতিত্বে ৮৪তম সিন্ডিকেট সভায় বাজেট পাস করা হয়। বাজেট উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান। ২০২২-২৩ অর্থবছরে ৬৪ কোটি ১৬ লাখ টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। যেখানে ৩৭ কোটি ৬২ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বাবদ, পণ্য ও সেবা সহায়তা বাবদ ১৩ কোটি ৮৭ লাখ টাকা, গবেষণা বাবদ ২ কোটি ৭২ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ৮০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৪ লাখ টাকা ও মূলধন অনুদান ৯ কোটি ১ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ ১ কোটি ২৫ লাখ টাকা। বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ২১ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে বরাদ্দ অর্থের পরিমাণ ৫৪ কোটি ৫২ লাখ টাকা, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৪ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের রিজার্ভ ফান্ড হতে ঋণ ৬৮ লাখ ১৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরের বাজেট ছিল ৬১ কোটি ১৩ লক্ষ টাকা। এ বছর তা বেড়ে দাঁড়ায় ৬৪ কোটি ১৬ লাখ টাকায়। গত বছরের তুলনায় যা ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিএনএ/ হাবিবুর রহমান হাবিব, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী