25 C
আবহাওয়া
২:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীর মুহুরী বাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত

ফেনীর মুহুরী বাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত

ফেনীর মুহুরী বাঁধ ভেঙ্গে চার গ্রাম প্লাবিত

বিএনএ, ফেনী : ফেনী ফুলগাজীতে মুহুরী বাঁধের দুই স্থানে ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ভাঙন দেখা দেয়।

এর আগে চলতি বছর ৬ জুন সদর ইউনিয়নের ঘনিয়ামোড়াতে বাঁধ ভেঙে ফসলি জমি প্লাবিত হয়।

ক্ষতিগ্রস্ত মানুষ ও পানি উন্নয়ন বোর্ড ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আখতার হোসাইন জানান, ফুলগাজী বাজারের পাশে উত্তর দৌলতপুরে বাঁধ ভাঙনে চারটি গ্রাম ও ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। এছাড়া একই উপজেলার জয়পুরে বাঁধ ভেঙে আরও তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। আখতার হোসাইন জানান, অতিবর্ষণে মুহুরী নদীতে পানি বিপদসীমার ১১০ সেমি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

উল্লেখ্য, বাঁধ ভেঙে প্লাবনে তলিয়ে যায় ফুলগাজী বাজার, ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ রাস্তাঘাট, মৎস্য ঘের, ফসলের বীজতলা।

এদিকে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মো. মাহামুদ উল-হাসান।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে সার্বিক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

মুহুরী বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ৭৩২ কোটি টাকার একটি প্রকল্প যাচাই বাছাই চলছে। এর বাস্তবায়ন হলে স্থানীয় মানুষ সুফল ভোগ করবেন।

ফুলগাজী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম জানান, প্রশাসনের পক্ষ হতে জরুরিভিত্তিতে ৫শ’ জনকে শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!