28 C
আবহাওয়া
৩:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ধোবাউড়ায় টানা বর্ষণে পাহাড়ি ঢল,২০ গ্রাম প্লাবিত

ধোবাউড়ায় টানা বর্ষণে পাহাড়ি ঢল,২০ গ্রাম প্লাবিত

ধোবাউড়ায় টানা বর্ষণে পাহাড়ি ঢল,২০ গ্রাম প্লাবিত

বিএনএ, ময়মনসিংহ,হামিমুর রহমান : ময়মনসিংহের ধোবাউড়ায় টানা দুই দিনের বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভেঙ্গে অন্তত ২০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে আতঙ্কে দিন কাটাচ্ছে নেতাই পাড়ের খেটে খাওয়া মানুষজন।

বুধবার (৩০ জুন) ভোররাতে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেঁড়ীবাধ ভেঙ্গে যায়। এতে ওই এলাকার অন্তত ২০ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় সুত্র জানায়, গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশ দিয়ে নেতাই নদীর বেঁড়ীবাধ ভেঙ্গে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে। এতে ওই ইউনিয়নের রায়পুর, কামালপুর ছান্দেরনগরসহ বিভিন্ন এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করছে।

এদিকে ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়িসহ বিভিন্ন গ্রামের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ নিম্নাঞ্চলে ঢলের পানি প্রবেশ করে। ফলে ওই সব এলাকার মানুষজন আতঙ্কে দিনানিপাত করছেন।

এ বিষয়ে গামারীতলা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, আমি ইতোমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি, চেষ্টা করছি মানুষকে নিরাপদে রাখতে।

ঘোঁষগাও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক জানান, ভালুকাপাড়া এবং রায়পুর এলাকায় বেঁড়ীবাঁধ ভেঙ্গে গিয়ে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান জানান, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে রির্পোট দেওয়া হয়েছে। নেতাই নদীর বাধ ভেঙ্গে অন্তত ২০ থেকে ২২ গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত তাদের খাদ্য নিশ্চিত করতে ত্রাণ দেয়া হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধির সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন তিনি।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু