28 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়া‌কে দে‌শের সেরা উপ‌জেলায় উন্নীত করা হবে: মিজান

ছাগলনাইয়া‌কে দে‌শের সেরা উপ‌জেলায় উন্নীত করা হবে: মিজান


ছাগলনাইয়া(ফেনী) :  ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন, শান্তি, উন্নয়ন ও পরিচ্ছন্ন মডেল উপজেলা প্রতিষ্ঠায় কাপ  পি‌রিচ  মার্কায় ভোট চে‌য়ে‌ছেন। তি‌নি ব‌লেন, ৫ জুুন উৎসব মুখর প‌রি‌বে‌শে ভোট দি‌তে যে‌তে হ‌বে।

শনিবার(১জুন) ‌বি‌কে‌লে ছাগলনাইয়ার শুভপুর, ঘোপাল ও বাংলাবাজা‌রে  পৃথক জনসভা ও পথসভায় তি‌নি  এ আহবান জানান।

মিজানুর রহমান মজুমদার
‌মিজানুর রহমান মজুমদার

ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মজুমদার  আগামী ৫ জুন ভোট উৎসবে যোগ দিতে সকলকে আহবান জানিয়ে বলেন, এবার ভোট হবে ছাগলনাইয়ার আমূল পরিবর্তনে উন্নয়নের ভোট।

‌ঘোপাল সমা‌বে‌শে
‌মিজানুর রহমান মজুমদা‌রের সমর্থনে  সমা‌বেশ

 তি‌নি ব‌লেন, এলাকার উন্নয়ন ও শা‌ন্তির জন‌্য একতাবদ্ধ হ‌য়ে কাপ পি‌রি‌চ মার্কায় ভোট দি‌তে হ‌বে।

মিজানুর রহমান মজুমদার ব‌লেন, তি‌নি নির্বা‌চিত হ‌লে ছাগলনাইয়া‌তে উন্নয়ন, শিক্ষা বিস্তার,বেকারত্ব মোচন, মাদকাসক্তি রো‌ধে ব‌্যাপক কর্মসূ‌চি হা‌তে নে‌বেন। ছাগলনাইয়া‌কে ‌দে‌শের সেরা উপ‌জেলায় উন্নীত করা হবে।

মত‌বি‌নিময় সভায় মেয়র এম মোস্তফাসহ  স্থানীয় চেয়ারম‌্যান, মেম্বার ও  আওয়ামী লীগ ‌নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এস‌জিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু