21 C
আবহাওয়া
৬:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ২

মিরসরাইয়ে ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ২


বিএনএ, মিরসরাই( চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে একটি ধান বোঝাই ট্রাক উল্টে ২ জনের মৃত্যু হয়েছে।  গুরুতর আহত হয় একজন।

বৃহস্পতিবার ( ১ জুন) বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তবে গাড়ির মালিক কুমিল্লার রফিক উদ্দিন জানান, তার গাড়িটি চট্টগ্রাম থেকে ফার্নিসারের ভাড়া নিয়ে নোয়াখালী গিয়েছিল। ফেরার সময় খালি গাড়ি ফেরার কথা। গাড়িতে শুধু তার ড্রাইভার দিদার ছিল। কিন্তু এখন শুনতেছি গাড়িতে ধান বোঝাই ছিল সাথে দুইজন লোক ছিল। জানতে পেরেছি দুইজনের এক জন‌ লেবার অন্যজন ধানের মালিক। আহত লোকটি‌ লেবার বলে জানতে পেরেছি। তাহলে আমার ড্রাইভার দিদার ও ধানের মালিক মারা গেছে কিনা বুঝতেছি না।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার জানান, মিরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ উত্তর বাইপাসের ইউটার্নের সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ধানের বস্তা বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-০৫০২) নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়ির ভিতরে থাকা ৩ জনের মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হন এবং অপর ১ জনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। ‌কিন্তু আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতদের লাশ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

বিএনএ/ আশরাফ উদ্দিন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু