31 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে বাসের ধাক্কায় যুবক নিহত

বিএনএ, ফেনী: সড়ক দুর্ঘটনায় ফেনীর কাজিরদিঘীতে স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে কাজিরদিঘী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১ জুন) সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কুমিল্লার হোমনা উপজেলার সুরারামপুর গ্রামের জামাল মিয়ার ছেলে শিমুল (৩০) ও তার স্ত্রী ইয়াসমিন (২৮) এবং কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের বাকের মিয়ার ছেলে পিক আপ চালক আবু সাঈদ (২৯)।

গুরুতর আহতরা হলেন— দেলোয়ার হোসেন (৬৫) ও পিকআপের হেলপার সাগর (২২)।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ফেনীর লিডার উজ্জ্বল বড়ুয়া জানান, চট্টগ্রাম থেকে পিকআপ ভ্যানে বাসার মালামাল নিয়ে কুমিল্লায় যাচ্ছিলেন এক দম্পতি। পথিমধ্যে একটি মালবাহী লরিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসার মালামাল বহনকারী পিকআপটি। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পরে একজনকে মৃত উদ্ধার করা হয়। এছাড়া মোট ৫ জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ২ জন মারা যান। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় সর্বশেষ তিনজনের মৃত্যু হয়েছে। দুই জন গুরুতর আহত হয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী