23 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

গাজীপুরের টঙ্গীতে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

ভোলায় বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বিএনএ গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে  রোকন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার(৩১ মে) মধ্যরাতে টঙ্গী সেতু এলাকায়  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো.মুশফিকুর রহমান তুষার। তিনি বলেন, প্রতিদিনের মতো র‌্যাবের একটি টহল টিম সোমবার রাতেও টঙ্গী ও আবদুল্লাহপুর এলাকায় অবস্থান করছিল। সে সময়  টঙ্গী সেতুর পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচা করছে বলে খবর আসে।টহল টিম দ্রুত সেখানে গেলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে মাদক কারবারিরা।আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে এক মাদক কারবারি নিহত হয়।ওই সময় অন্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি তা পারেননি।নিহতের কাছে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩ প্যাকেট ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে  জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!