31 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে বিদেশী মদসহ আটক ১

ফেনীতে বিদেশী মদসহ আটক ১

ফেনীতে মাদকসহ আটক ১

বিএনএ, চট্টগ্রাম : ফেনীতে এক অভিযানে ১৪৮ বোতল বিদেশী মদসহ মোঃ বাদল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। রোববার (৩০ এপ্রিল ২০২৩) রাত সাড়ে ১২ টার দিকে মহিপাল পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

আটক বাদল  শরীয়তপুর জেলার নড়িয়া থানার গুলমাইজ এলাকার মৃত আবুল হাশেমের পুত্র।

র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার মহিপাল এলাকায় পাকা রাস্তার ওপর বিদেশী মদসহ গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি দল উপস্থিত হলে একজন কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা মোঃ বাদল (৩৩) কে গ্রেপ্তার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তার হেফাজতে থাকা ২টি প্লাষ্টিকের ও ১টি চটের বস্তার ভিতর থেকে ১৪৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব আরও জানায়, বাদল দীর্ঘদিন যাবৎ বিদেশী মদ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে। পরে ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

বিএনএনিউজ/বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী