24 C
আবহাওয়া
১১:৩৫ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী


বিএনএ, ঢাকা : বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হাজারো মামলার মধ্যে ২৩ হাজার ৮৬৫টি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা ও হয়রানিমূলক ছিল।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে এ তথ্য তুলে ধরেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা করা হয়েছে—যা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী। তবে সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি মামলা সংক্রান্ত নথি, এজাহার, চার্জশিট ও পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে দেখে মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কিনা।

যেসব মামলার ক্ষেত্রে জনস্বার্থে বিচার চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই বা রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে, সেসব মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়। পরে জেলা কমিটির সুপারিশ যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, এখন পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো পর্যালোচনার মাধ্যমে প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে