23 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » গুরুতর আহত কোয়েল মল্লিক

গুরুতর আহত কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক: গুরুতর আহত হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী কোয়েল মল্লিক। ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং করতে গিয়ে আহত হন এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে, গতকাল নেপালগঞ্জে ‘মিতিন মাসি’ সিরিজের নতুন সিনেমার শুটিং চলাকালে গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের আঘাত পেয়েছেন। এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার হাতে প্লাস্টার করে দেন।

২০১৯ সালে মুক্তি পায় ‘মিতিন মাসি’। গত বছর মুক্তি পায় এ সিরিজের দ্বিতীয় পার্ট ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার নির্মিত হচ্ছে ‘একটি খুনির সন্ধানে’।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা ‘মিতিন মাসি’ সিরিজের ‘মেঘের পরে মেঘ’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন এই সিরিজ। মিতিন মাসি চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক।

অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক, কনীনিকা ব্যানার্জি, শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চ্যাটার্জি, অনসূয়া মজুমদার প্রমুখ। এটি পরিচালনা করছেন অরিন্দম শীল। প্রযোজনা করছে সুরিন্দর ফিল্মস। কলকাতাসহ নেপালগঞ্জের বিভিন্ন জায়গায় দৃশ্যধারণের কাজ হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী