26 C
আবহাওয়া
৮:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় ১২শ পরিবার পেল মিজানুর রহমান মজুমদা‌রের ইফতার ও খাদ্য সামগ্রী

ছাগলনাইয়ায় ১২শ পরিবার পেল মিজানুর রহমান মজুমদা‌রের ইফতার ও খাদ্য সামগ্রী


বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১২শ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) সকালে মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এবং বিকালে চাঁদগাজী হাই স্কুল এন্ড কলেজ মাঠসহ বিভিন্ন জায়গায় সুলতান আহমেদ ফাউন্ডেশন এর উদ্যোগে এ ইফতার ও খাদ্য সামগ্রী দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মিজানুর রহমান মজুমদার। সকালে মির্জার বাজার ইসলামুয়া দাখিল মাদ্রাসা মাঠে বিতরণ অনুষ্ঠানে ছাগলনাইয়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুর রহিম মাস্টারের সভাপতিত্বে ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুর আলম, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল লতিফ বাহার, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহীদ উল্লাহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জাহানারা বেগম ও দক্ষিণ যশপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।

একই দিন বিকেলে চাঁদগাজী হাইস্কুল এন্ড কলেজ মাঠে বিতরণ অনুষ্ঠানে মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু সভাপতিত্বে ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন মাস্টার, মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার, সহ-সভাপতি মামুনুল হক মামুন পাটোয়ারী ও আশিক ইকবাল অপু, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল কবির প্রমুখ।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু