21 C
আবহাওয়া
১:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আজিমপুরে পুকুরে ডু্বে মাদরাসা ছাত্রের মৃত্যু

আজিমপুরে পুকুরে ডু্বে মাদরাসা ছাত্রের মৃত্যু

পুকুরে ডুবে

বিএনএ, ঢাকা: রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়াটারের পুকুরে ডু্বে ফজলে রাব্বী (১১) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ১টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ফজলে রাব্বী আজিমপুর নিউ পল্টন লাইনে নুরে মদিনা মাদরাসায় হাফেজি পড়তো। রাব্বীর বাসা কামরাঙ্গীরচরে। তার বাবার নাম আব্দুল জলিল।

মাদরাসা শিক্ষক মাওলানা আলী হোসাইন জানান, রাব্বীসহ মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মিলে পুকুরে গোসল করতে যায়। সেখানে সিঁড়িতে বসে গোসল করছিল রাব্বী। হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায় রাব্বী। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী