32.2 C
আবহাওয়া
১২:০১ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

পিকআপের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

অটোরিকশা

বিএনএ, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১ এপ্রিল) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিরা হলেন পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের সাজন আলী মন্ড‌লের ছেলে ও অটোরিকশাচালক রমজান আলী এবং উপজেলার বীর বাসিন্দা গ্রামের ঈমান আলীর মে‌য়ে রিনা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান।

স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুরবাজার থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি পিকআপ হামিদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আরএস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছালে পিকআপটি অভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ