26 C
আবহাওয়া
৬:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » ধস নেমেছে রুবেলের!

ধস নেমেছে রুবেলের!


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার মুদ্রা রুবলের দাম সোমবার রেকর্ড পরিমাণ কমেছে৷ দেশটির কেন্দ্রীয় ব্যাংক ক্ষতি পোষাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘কী ইন্টারেস্ট রেট’ সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে৷

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনের শুরুতে এক ডলারের বিপরীতে রুবলের মান ছিল ১০০.৯৬৷ হামলা শুরুর আগের দিন বুধবার যেটা ছিল ৮৩.৫৷ আর এক ইউরোর বিপরীতে রুবলের মান ছিল ১১৩.৫২৷ বুধবার যেটা ছিল ৯৩.৫৷

ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়ার কয়েকটি ব্যাংককে সুইফট ব্যবস্থা থেকে বাদ দিতে শনিবার একমত হয় পশ্চিমা দেশগুলো৷ এছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও বাজেয়াপ্ত করতে একমত হয়েছে তারা৷

পশ্চিমারা আশা করছে, রুবল দুর্বল হয়ে পড়লে মূল্যস্ফীতি বাড়বে৷ এতে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে রুশ নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।

আর্থিক নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব স্বীকার করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর প্রভাব আছে৷ কিন্তু সম্ভাব্য ক্ষতি পোষানোর মতো প্রয়োজনীয় সক্ষমতা আমাদের দেশের রয়েছে৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের