35.5 C
আবহাওয়া
১:৪৭ অপরাহ্ণ - জুন ৪, ২০২৬
Bnanews24.com
Home » এবার ইউরোপীয় সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইরান

এবার ইউরোপীয় সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সেনাবাহিনীকে ইরানে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে দেশটি।

সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস-কে ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেয়া হয় । পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ  এ ঘোষণা দেন ।

তিনি বলেন, ‘ইউরোপীয়দের এই পদক্ষেপ নিজেদের পায়ে কুড়াল দেয়ার মত” এবং এটি ‘আমেরিকার অন্ধ আনুগত্যের ফল’।

তিনি আরও যোগ করেন, ইরানের জাতীয় নিরাপত্তা সংসদীয় কমিশন ইউরোপীয় দেশের সামরিক আক্রমণকারীদের বহিষ্কারের বিষয়টি বিবেচনা করবে এবং পরবর্তী পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করবে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পরে প্রতিষ্ঠিত রেভল্যুশনারি গার্ডস ইরানের শিয়াহ্-ধর্মীয় শাসক ব্যবস্থাকে রক্ষা করার জন্য গঠিত হয়েছিল। এই বাহিনী দেশের সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবশালী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ