18 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মিরসরাইয়ে সড়কে প্রাণ হারাল পরিবহন শ্রমিক

মিরসরাইয়ে সড়কে প্রাণ হারাল পরিবহন শ্রমিক


বিএনএ, মিরসরাই (চট্টগ্রাম) :মিরসরাইয়ের মিঠাছরা গাংচিল ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রণি (২২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রণির বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে সেভেন রিং সিমেন্টের একটি ট্রাক থেকে সিমেন্ট খালাসের কাজ চলছিলো। এসময় পাশে দাঁড়িয়ে থাকা সেভেন রিং সিমেন্ট বহনকারী ট্রাকের সহকারী রণিকে অপর একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেভেন রিং সিমেন্টের একজন বিপনন কর্মকর্তা নিজের নাম ও পদবী প্রকাশ না করা শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আলমগীর জানান, দুর্ঘটনার বিষয়টি তারা জানেন না। তবে খোঁজ নেয়ার চেষ্টা করছেন।

বিএনএ/ আশরাফ উদ্দিন,ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু