31.4 C
আবহাওয়া
৪:২৭ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৬
Bnanews24.com
Home » ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড


বিএনএ, ডেস্ক :২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় একমাত্র আসামি ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী ইনু। মঙ্গলবার (৩০ জুন) রায় ঘোষণার আগে সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নির্দেশ দেওয়া এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়ার বিষয়টি।

এর আগে গত ১৪ মে মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। মামলার নথি অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। ওই ঘটনার পরই ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ