30 C
আবহাওয়া
১১:০৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া

খালেদা জিয়া

বিএনএ, ঢাকা : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। সিসিইউতে নেয়ার তিন ঘণ্টা পর রাত ৮টার দিকে তাকে কেবিনে নেয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, সাবেক এ প্রধানমন্ত্রীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেবিন থেকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন টানা এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাকে এখন পর্যন্ত তিনবার সিসিইউতে নিয়ে যাওয়া হয়।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগে ভুগছেন। পরিপাকতন্ত্রে রক্তক্ষরণের পাশাপাশি লিভার সিরোসিসে আক্রান্ত তিনি।
তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু