21 C
আবহাওয়া
৭:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ

আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন, শুরু হয়েছে ভোটগ্রহণ


বিএনএ, ঠাকুরগাঁও: আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আসনটি শূন্য ঘোষণা করে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এই উপনির্বাচনে বিএনপি, জামায়াতসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

উপনির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে । সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮। নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর হিজড়া ভোটার ৪ জন।

ইসি জানিয়েছে, উপনির্বাচন নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের ব্যবস্থাপনা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ