বিএনএ, ডেস্ক : ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ১৪ মার্চ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল।সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরীক্ষার সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই সময়সূচিতে পরিবর্তন আনা হলো।
বিএনএ/ ওজি
![]()

