27 C
আবহাওয়া
৫:১৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বিধিনিষেধ না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৬৮

বিধিনিষেধ না মানায় রাজধানীতে গ্রেফতার ৫৬৮

বিধিনিষেধ না মানায় রাজধানীতে গ্রেফতার

বিএনএ, ঢাকা : লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্য করে অকারণে ঘর থেকে বের হওয়ার অভিযোগে বৃহস্পতিবার ৫৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া এদিন মোবাইল কোর্টে ২০৬ জনকে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ফারুক হোসেন জানান, অপ্রয়োজনে ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টে ২০৬ জনকে তিন লাখ ৪০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক ৪৩১টি গাড়িকে ৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। মোট জরিমানার পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা।

প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটি শেষে ২৩ জুলাই ভোর থেকে সারাদেশে ফের কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এই কঠোর লকডাউন বলবৎ থাকবে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা