28 C
আবহাওয়া
৮:১৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পাঠাও চালকের

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পাঠাও চালকের

চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল পাঠাও চালকের

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক পাঠাও চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল ৩ টায় সল্টগোলা ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন। তিনি জানান, পণ্যবাহী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী মারা যান।

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি নিহত লোকটি পাঠাওয়ের মাধ্যমে যাত্রী পরিবহন করতেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু