28 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - নভেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের

সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের


বিএনএ, বিশ্বডেস্ক: সাতটি শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই ওয়াশিংটনকে উদ্দেশ্য করে লেখেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করে দিয়েছে। তবে মরিয়া জুয়াড়ির মতো আচরণ করছে ওয়াশিংটন।

তিনি আরও লেখেন, ‘এবার হাত গুটিয়ে নেওয়ার সময়। কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। পশ্চিম এশিয়ার নতুন বাস্তবতা অস্বীকার করা বন্ধ করুন। ইরান বারবার যে সাতটি শর্ত তুলে ধরেছে, এবার সেগুলোর কাছে আত্মসমর্পণের সময় এসেছে’।

অপরদিকে, সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। তবে, দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ