28 C
আবহাওয়া
১:০৯ অপরাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

রাজধানীর গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দারুসসালাম থানার ডিউটি অফিসার এসআই তামান্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, সকালে গাবতলীর পর্বত এলাকায় চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।

বিএনএ, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ