33 C
আবহাওয়া
৮:৪৫ অপরাহ্ণ - মে ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি

ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি


বিএনএ, ঢাকা : ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিতে দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।

পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে।

নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন।

রাজধানীর নাখাল পাড়ার বাসিন্দা মোতালেব হোসেন বলেন, যার গরু কাটবে তাদের ঈদের দিন খোঁজে পাওয়া কঠিন। তাই আজ গরু কোরবানি দিচ্ছি।

মিরপুরের কাজী পাড়ার পেশাদার কসাই আকবার মিয়া বলেন, গতকাল আটটি গরু কেটেছি। আজ চারটি গরু কাটার অর্ডার রয়েছে। ঈদের দিন প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিয়েছি। আজ হাজারে ১শ টাকা নিচ্ছি।

এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ