25 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - মে ১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ


বিএনএ, চট্টগ্রাম : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে শাহ আমানত সেতুর প্রবেশমুখ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নগরীর শাহ আমানত সেতু এলাকায় ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এ সময় ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে শোনা যায়।

বিকেল তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, ট্রাফিক পুলিশ মহাসড়কের মইজ্জারটেকে অবস্থান করছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারও যাত্রী। হেঁটে শাহ আমানত সেতু পার হতে দেখা গেছে অনেককে৷ আবার অনেকে নৌকা দিয়েও পার হয়েছেন।

কর্ণফুলী ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকার জানান, শাহ আমানত সেতু এলাকায় মহাসড়ক অবরোধ করা হয়েছে। এ কারণে কক্সবাজার, বান্দরবানসহ দক্ষিণ চট্টগ্রামমুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ