21 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত


বিএনএ,বিশ্বডেস্ক : তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৮ মিনিটে দেশটির বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থলপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিন্দির্গি শহরের কাছে।যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ দশমিক ৯৯ কিলোমিটার গভীরে।

তুরস্কের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ও জরুরি অবস্থা ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে,  সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আহত বা নিহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। সেই ভূমিকম্পেরও এপিসেন্টার ছিল সিন্দির্গি। সেই ভূমিকম্পের পর থেকে বালিকেসির প্রদেশে নিয়মিত ছোট আকারের কম্পন হচ্ছে।

ভূগর্ভের টেকটোনিক প্লেটের একটি বড় ফল্টলাইনের ওপর অবস্থান হওয়ার কারণে তুরস্কে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। ২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে নিহত হয়েছিলেন ৫৩ হাজারেরও বেশি মানুষ, হাজার হাজার ভবন ধসে পড়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ