বিএনএ, ঢাকা: আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন , পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ।
তবে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে পরে জানানো হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং ।
বিএনএ/শাম্মী
![]()

