29.1 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প

আফগানিস্তানে ৬.২ মাত্রার ভূমিকম্প


বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পের তীব্র কম্পন আফগানিস্তানের পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লি, আশপাশের সংলগ্ন অঞ্চল (দিল্লি-এনসিআর) এবং জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানায়, ভারতীয় সময় শনিবার সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছিল। গভীরতার কারণে কম্পনটি উৎপত্তিস্থল থেকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাকে কাঁপিয়ে দেয়।

তবে তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পের ফলে ভারত বা আফগানিস্তানে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ